মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬। ৪:২৫:২৩ এএম

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)। ফল প্রকাশের পদ্ধতিসহ বিস্তারিত তথ্য জানানো হবে সোমবার (২৬ অক্টোবর)। শনিবার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

এর আগে শিক্ষা বোর্ডগুলো ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডে কিছু পরীক্ষা পিছিয়ে যায়। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।

শিক্ষা | ২৫ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

Update Time : ০৪:২৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬