বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে ছাত্রদলের সাবেক সদস্য সচিব শরীফ মোল্লার ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই ২০২৬। ১০:১১:৩৩ এএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ মোল্লার ওপর লোহার রড দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি কপাল ও চোখের কোণায় মারাত্মক রক্তাক্ত জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এনাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকায় শরীফ মোল্লার বড় ভাই আরিফুল ইসলাম মোল্লা (৩৮) তাঁর স্ত্রী লিজা আক্তার (২৭) ও নবজাতক সন্তানকে নিয়ে চর কোশুন্ডা শ্বশুরবাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইকযোগে রওনা হন। পথিমধ্যে পেঁচারকান্দা ও বালিয়াখোড়ার মাঝামাঝি স্থানে পৌঁছালে ইজিবাইকের অজ্ঞাতনামা চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাস্তার নিচে ফেলে দেয়। দুর্ঘটনায় আরিফুল ইসলাম ও তাঁর স্ত্রী আহত হলেও নবজাতক শিশুটি অক্ষত থাকে।

দুর্ঘটনার খবর পেয়ে ইজিবাইক চালকের বন্ধু বিনোড়া গ্রামের ইজিবাইক মিস্ত্রি শরিফুল ইসলাম (৩৭) ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক ও চালককে পালিয়ে যেতে সাহায্য করে এবং দুর্ঘটনাকবলিত যাত্রীদের সাথে খারাপ আচরণ করে।

পরবর্তীতে ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরীফ মোল্লা ও ঘিওর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ঘটনাটি জানতে পেরে পেঁচারকান্দায় উক্ত মিস্ত্রির দোকানে যান। সেখানে ইজিবাইক চালকের পরিচয় এবং তাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে মিস্ত্রি শরিফুল ইসলাম দোকান থেকে লোহার রড এনে শরীফ মোল্লার মাথায় আঘাত করার চেষ্টা করে। রডের আঘাত লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর কপাল ও বাম চোখের কোণায় লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত হন।

পরে সঙ্গে থাকা যুবদল নেতা মিজানুর রহমান ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ফেসবুকে বিভিন্ন প্রতিবাদী পোস্ট দিচ্ছেন।

ঘিওর থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, “এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ | ২৬ জুলাই ২০২৬

ঘিওরে ছাত্রদলের সাবেক সদস্য সচিব শরীফ মোল্লার ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১০:১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬