বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যার অভিযোগ 

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬। ১২:৫২:৩৫ পিএম

মানিকগঞ্জে পৃথক ঘটনায় এক পোশাকশ্রমিকসহ দুই নারীকে হত্যার অভিযোগ উঠেছে।   সোমবার রাতে সদর ও ঘিওর উপজেলায় এসব ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঘিওর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘিওর উপজেলার সিংজুরি এলাকায় শ্বশুরবাড়ির পাশ থেকে চম্পা আক্তার নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের মতো সোমবার সকালে কর্মস্থলে গেলেও রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনরা। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করেন। চম্পা পোশাক কারখানায় কাজ করে দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে সংসার চালাতেন।

অন্যদিকে, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় সোমবার রাতে সুমি বেগম নামে আরেক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর নামে এক যুবকের বিরুদ্ধে। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরাধ | ২৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যার অভিযোগ 

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই নারীকে হত্যার অভিযোগ 

Update Time : ১২:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬