বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনওর বিরুদ্ধে হাটের টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬। ৩:১১:৩৯ পিএম

ঢাকা বিভাগের সম্মাননা পাওয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা রানী কর্মকারের বিরুদ্ধে ১৯টি হাট-বাজারের ইজারার অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। হাট-বাজারের ইজারার কোটি কোটি টাকার হিসাব, ইউনিয়ন পরিষদের প্রাপ্য অর্থ এবং উন্নয়ন বরাদ্দ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ১৯টি হাট-বাজারের কোনোটিতেই অনুমোদিত খাজনা আদায়ের তালিকা টাঙানো নেই। অধিকাংশ হাটে নেই ব্যবস্থাপনা কমিটি। ৯টি হাটের পেরিফেরির নথিও পাওয়া যায়নি। ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দাবি, ইজারার নির্ধারিত ৫ শতাংশ অর্থ তাঁরা পাননি।

২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৯টি হাট-বাজার এক বছরের জন্য ইজারা দেওয়া হয়। এসব হাটের মোট ইজারামূল্য ৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ৮০ টাকা। এর ২০ শতাংশ হিসাবে ৯৩ লাখ ৩০ হাজার ১৬ টাকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, মহল্লাদার ও দফাদারদের বেতন-ভাতা দেওয়ার কথা। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এ অর্থ ছাড় হয়নি। উপজেলা প্রশাসনের উপপ্রশাসনিক কর্মকর্তা মোঃ রকিবুল হাসান জানান, কোন কোডে টাকা পাঠাতে হবে, তা বুঝতে না পারায় অর্থ পাঠানো হয়নি।

এ ছাড়া হাট-বাজারের উন্নয়ন খাতে বরাদ্দের ২০ শতাংশ অর্থের হিসাবও পাওয়া যায়নি। এ বিষয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও নির্ধারিত সময়ে তথ্য পাওয়া যায়নি।

সরেজমিনে বরংগাইল ও আরিচা গরুর হাটে অনুমোদিত খাজনার তালিকা পাওয়া যায়নি। ক্রেতা-বিক্রেতারা জানান, আদায়কারীরা যে পরিমাণ টাকা চান, তা দিতে হয়। আসলে কত টাকা দেওয়ার নিয়ম তারা সেটা জানেন না। বরংগাইল হাটের পেঁয়াজ বিক্রেতা মুন্নাফের অভিযোগ, ৪০ কেজিতে মণ হওয়ার কথা থাকলেও তাঁদের কাছ থেকে ৪২ কেজিতে মণ নেওয়া হচ্ছে। আরিচা গরুর হাটের ক্রেতাদেরও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ রয়েছে।

হাটের সীমানা নির্ধারণ করে বুঝিয়ে না দেওয়ায় কোনো কোনো হাট শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠেও বসছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ ব্যাহত হচ্ছে। অধিকাংশ হাটে পর্যাপ্ত টয়লেট, ড্রেনেজ ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও নেই।

মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বলেন, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি যে হয় তা আমি জানি না। ইজারার অর্থের নির্ধারিত অংশ সম্পর্কেও তিনি অবগত নন। তিনি বলেন প্রয়োজন হলে হাতে কিছু অর্থ দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ইউএনও মনীষা রানী কর্মকার বলেন, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে। আমাদের কাছে কমিটির তালিকা নেই। এটি তাঁর দপ্তরের কাজ নয় বলেও জানান তিনি। প্রতি বছর হাট মাপজোখের প্রয়োজন নেই বলে মন্তব্য করে তিনি। টোলের তালিকা না থাকার বিষয়ে তিনি বলেন, হাটগুলোর নির্দিষ্ট টোল নির্ধারণ করা নেই। ইজারাদাররা নিজেদের মতো খাজনা আদায় করেন। ছয় ইউনিয়নের ৫ শতাংশ অর্থের বিষয়ে তাঁর দাবি, চেক ইস্যু করা হয়েছে। উন্নয়ন খাতের টাকা জমা রয়েছে।

উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্যের জন্য ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে শিবালয় মানিকগঞ্জ জেলার সাত উপজেলার মধ্যে প্রথম হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ঢাকা বিভাগের ৮৯ উপজেলার মধ্যে প্রথম হওয়ায় ইউএনও মনীষা রানী কর্মকার সম্মাননা পেয়েছিলেন।

অপরাধ | ২৩ নভেম্বর ২০২৬

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনওর বিরুদ্ধে হাটের টাকা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬