বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত ঘিরে নানা অজুহাতে ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬। ৪:৫৯:১৮ পিএম

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে দা দিয়ে কুপিয়ে গৃহবধূ শিমু বেগমকে হত্যার ঘটনার পর এবার তাঁর মরদেহের ময়নাতদন্ত ঘিরে অর্থ আদায় ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ময়নাতদন্ত, মরদেহ সংরক্ষণ, গোসল ও অন্যান্য আনুষঙ্গিক কাজের কথা বলে তাঁদের কাছ থেকে মোট ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে। এমনকি টাকা ছাড়া মরদেহ কাটতে চাওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তাঁরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে এমন দৃশ্য দেখা যায়।

নিহত শিমু বেগম (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে সাগর খন্দকার (২৫) নামের এক যুবক ধারালো দা দিয়ে শিমু বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত ও মরদেহ সংরক্ষণসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন নিহতের স্বজনেরা।এ-সংক্রান্ত টাকা লেনদেনের একটি ভিডিও আসে আরটিভির হাতে।

মোহাম্মদ সালেহ আকরাম নামে নিহতের মেয়ের জামাইয়ের অভিযোগ, মরদেহ মর্গে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও সেটি ফ্রিজে সংরক্ষণ করা হয়নি। চিকিৎসকের দেখাও মেলেনি। বরং বিভিন্ন অজুহাতে তাঁদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। আগের দিন সাড়ে ৬ হাজার টাকা এবং পরদিন আরও ৫ হাজার টাকা দেওয়ার পরও নতুন করে টাকা দাবি করা হয়। পরে লাশ কাটার কাজে সহযোগী মিন্টু নামের এক ব্যক্তিকে মদ্যপানের জন্য ২ হাজার টাকা এবং মরদেহের আনুষঙ্গিক সামগ্রী কেনার কথা বলে আরও ২ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, অ্যাম্বুলেন্স, ড্রাম, মরদেহ গোসল করানো, সাবান, কাপড়, ব্যাগ ও পলিথিনসহ বিভিন্ন সামগ্রীর কথা বলে টাকা নেওয়া হয়েছে। এমনকি ১০ টাকার পলিথিনের জন্য ৫০ টাকা চাওয়ার অভিযোগও করেন তিনি। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন সালেহ আকরাম।

এ ঘটনায় মর্গের মরদেহ কাটার কাজে নিয়োজিত জিতেন্দ্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের স্বজনেরা। তাঁদের দাবি, টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না, এমন কথাও শুনতে হয়েছে। এমনকি টাকা নেওয়ার দৃশ্য গোপন ক্যামেরায় ধরা পড়ে। সম্পূর্ণ টাকা দেওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্রতে নিহতের স্বজনের স্বাক্ষর নেওয়া হয়।

সালেহ আকরামের দাবি, ময়নাতদন্ত ঘিরে অর্থ আদায়, মরদেহ সংরক্ষণে অবহেলা এবং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ তুলতে দেখা যায়। তিনি এ ধরনের অনিয়ম বন্ধে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লাশ কাটার সহযোগী হিসেবে কাজ করে মিন্টু।তিনি বলেন, তিনি শুধুমাত্র ২ হাজার টাকা নিয়েছে কারণ তাকে কোনো বেতন দেওয়া হয় না।

এসব অভিযোগের বিষয়ে জিতেন্দ্র বলেন, আমি কোনো টাকা পয়সা নেই নাই । আপনি আমাকে প্রমান দেন,লাশের স্বজনদের সাথে কথা বলেন আপনি।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম, মর্গে কোন টাকা নেওয়ার কোন সুযোগ নাই। বিষয়টি খতিয়ে দেখা হবে। টাকা নেওয়ার সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধ | ২৪ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত ঘিরে নানা অজুহাতে ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬