হরিরামপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
- প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬। ৯:০৭:৫৩ এএম
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চৌধুরী আওলাদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক শামসুল আলম চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা আব্দুল কাদের মোল্লার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর অবসরজীবন সুখী ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষা | ১৪ সেপ্টেম্বর ২০২৬
হরিরামপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা























