মানিকগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে সেমিনার অনুষ্ঠিত
- প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬। ৮:৫৯:১৭ এএম
মানিকগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার রাজিবপুর আদর্শ কলেজের হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ‘মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক আন্দোলন সৃষ্টি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. জামিলুর রশিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, রাজিবপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এইচ এম ওমর ফারুক, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, রাজিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সায়েদুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
সেমিনারে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সেমিনারে রাজিবপুর স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সারাদেশ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে সেমিনার অনুষ্ঠিত





















