মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মুরাদ হোসেনের প্রার্থিতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬। ১২:১৭:০৬ পিএম

মানিকগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও তরুণ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ মুরাদ হোসেন । এ উপলক্ষে ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন তিনি।
প্রচারনায় মুরাদ হোসেন জানান, নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য। তিনি ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং আলো-বাতাসপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া প্রতিটি নাগরিকের জন্য ২৪ ঘণ্টা সেবামূলক ও জবাবদিহিতামূলক পরিবেশ তৈরির কথাও উল্লেখ করেন তিনি। মাদক, সন্ত্রাস ও ময়লা-আবর্জনা মুক্ত নিরাপদ সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেন এই কাউন্সিলর প্রার্থী।
যুব সমাজের উন্নয়নের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে মুরাদ হোসেন বলেন, তরুণদের খেলাধুলা ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট বদলে দিতে পারে আমাদের ৯নং ওয়ার্ডের চিত্র। আসুন, সবাই মিলে সততা ও যোগ্যতার পক্ষে রায় দিই।”

রাজনীতি | ২০ মে ২০২৬

মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মুরাদ হোসেনের প্রার্থিতা ঘোষণা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১২:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬