শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হুরন নাহার রশীদের রূহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ ২০২৬। ৭:২৯:৫০ এএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদের মা সদ্যপ্রয়াত হুরন নাহার রশীদ (৮৩)-এর রূহের মাগফিরাত কামনায় মানিকগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর মানিকগঞ্জের গিলন্ড মুন্নু মেডিকেল কলেজ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
মুন্নু পরিবারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজউদ্দিন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আমীর জাফর চঞ্চল, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মুন্নু গ্রুপের চেয়ারম্যান মঈনুল ইসলাম, মুন্নু সিরামিকের এমডি রাশীদ মঈনুল ইসলাম অন্তু, মুন্নু ফেব্রিক্সের এমডি রাশীদ সামিউল ইসলাম অর্ক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, আজাদ হোসেন খান, গোলাম কিবরিয়া সাঈদ, গোলাম আবেদীন কায়সার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, তার পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মায়ের। আমার বাবা মরহুম হারুনার রশিদ খান মুন্নু আমাকে মানুষের জন্য কাজ করার শিক্ষা দিয়েছেন এবং মা হুরন নাহার রশীদ সব সময় ধৈর্য, সততা ও মানবিকতার পথে চলতে উৎসাহ দিয়েছেন। তাদের দোয়া ও আদর্শই আমাকে রাজনীতি ও জনসেবার পথে এগিয়ে যেতে শক্তি দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমার মা সব সময় বলতেন মানুষের পাশে থাকতে হবে, মানুষের দুঃখ-কষ্ট বুঝতে হবে। আজ আমি মন্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করছি, তা তাদেরই আদর্শ ও দোয়ার ফল। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এ সময় মরহুমা হুরন নাহার রশীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত ১ মার্চ ভোর সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুরন নাহার রশীদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
মরহুমা হুরন নাহার রশীদ ছিলেন সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিণী।

রাজনীতি | ১৪ মার্চ ২০২৬

মানিকগঞ্জে হুরন নাহার রশীদের রূহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৭:২৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬