রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধানকোড়া ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোল্লা
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬। ৪:৪১:১৯ এএম
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন মোল্লা।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “মা, মাটি ও মানুষের নেত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা আপার পক্ষ থেকে ধানকোড়া ইউনিয়নের সকল জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সবাইকে মিলেমিশে একটি সুন্দর ও উন্নত সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় মোঃ জসিম উদ্দিন মোল্লা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
রাজনীতি | ২৬ মে ২০২৬
ধানকোড়া ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন মোল্লা
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

























