শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানকে অপহরণের অভিযোগ হরিরামপুরের আল আমিনের বিরুদ্ধে, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে ২০২৬। ৮:৪৮:৪৩ এএম

প্রায় ১৯ বছর ধরে সংসার করে আসছিলেন মো. মিন্টু মিয়া ও মোসা. রিনা আক্তার। তবে হঠাৎ করেই সেই সংসারে নেমে আসে অশান্তি। স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন মিন্টু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার কাদের মোল্লার ছেলে মো. আল আমিনের সঙ্গে রিনা আক্তারের পরিচয় হয়। একপর্যায়ে আল আমিনের নজর পড়ে রিনার ওপর।
গত ২৭ মার্চ বিকেলে মেয়ে মালিহা আক্তার মিমকে নিয়ে রিনা আক্তার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার পিটিআই স্কুলে পঞ্চম শ্রেণি পাসের প্রত্যয়নপত্র আনতে যান। এ সময় অভিযুক্ত আল আমিন দলবল নিয়ে এসে রিনা ও তার মেয়ে মিমকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন মিন্টু মিয়া।
এ ঘটনায় মিন্টু মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তবে তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। পরে বাধ্য হয়ে আদালতে পুনরায় মামলা দায়ের করেন তিনি।
ভুক্তভোগী মিন্টু মিয়া বলেন, প্রায় পাঁচ মাস হতে চললো, এখনো আমার স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ পাইনি। প্রশাসনের সহযোগিতাও ঠিকমতো পাচ্ছি না। আমি চাই দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং আমার স্ত্রী-সন্তানকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

সর্বশেষ | ২৬ মে ২০২৬

স্ত্রী-সন্তানকে অপহরণের অভিযোগ হরিরামপুরের আল আমিনের বিরুদ্ধে, আদালতে মামলা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬