বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামায়ণ: বক্স অফিসে আয় ২২৬১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর ২০২৬। ৬:২০:৩১ এএম

‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার আয়ের গ্রাফ ওঠানামা করলেও জয়রথ থেমে নেই

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করেছেন ‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করেছে রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করেছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। রাবণ চরিত্রে রয়েছেন ‘কেজিএফ’ তারকা যশ।

‘রামায়ণ: পার্ট ওয়ান’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩০০-১৫০০ কোটি রুপি। বিগ বাজেটের এ সিনেমা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ৫ নভেম্বর, বিশ্বব্যাপী কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে এটি। ভারতের ৪ হাজার ৮০০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে ‘রামায়ণ’।

‘রামায়ণ’ দেখে অভিব্যক্তি প্রকাশ করেছেন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ। তিনি বলেন, “বিশাল ক্যানভাস আর সূর্যাস্তের অপূর্ব সব দৃশ্যে ভরা সিনেমাটি উপভোগ্য। পিটার জ্যাকসনের ‘লর্ড অব দ্য রিংস’, ডিজনির ‘দ্য লায়ন কিং’-এর কিছুটা ছাপ সিনেমাটিতে রয়েছে। বিশেষ করে প্রাণিকূলের দৃশ্যগুলোতে ‘দ্য লায়ন কিং’-এর প্রভাব স্পষ্ট। সব মিলিয়ে সত্যি চমৎকার একটি সিনেমা ‘রামায়ণ’।” এই সমালোচক সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন ৪।

বলিউড হাঙ্গামার তরন আদর্শ সিনেমাটিকে পাঁচে পাঁচ রেটিং দিয়েছেন। তিনি বলেন, “রামায়ণ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এমন একটি চলচ্চিত্র, যা ভারতকে গর্বিত করে এবং অসাধারণ সিনেমাটিক অর্জন, যা নিশ্চিতভাবে বিশ্বের দর্শকদের মুগ্ধ করবে। প্রযোজক নমিত মালহোত্রার এ সিনেমার দৃশ্যপটগত বিশালতা, কারিগরি উৎকর্ষের দিক থেকে আন্তর্জাতিক মানদণ্ডের সমকক্ষ।” তাছাড়া টাইমস অব ইন্ডিয়ার রেণুকা, ডিএনএ-এর সিমরান সিং সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন সাড়ে ৪। এনডিটিভির শৈবাল চ্যাটার্জি পাঁচে রেটিং দিয়েছেন ৩।

বড় বাজেট, বড় ক্যানভাস, একঝাঁক তারকা শিল্পী, পৌরাণিক গল্প—ফলে সবার প্রত্যাশাও আকাশচুম্বী। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করেছিলেন, মুক্তির প্রথম দিনে শতকোটি রুপি আয় করবে সিনেমাটি। সেই প্রত্যাশা পূরণও হয়েছে। এরপর ‘সীতা’ ও ‘রাম’ চরিত্র নিয়ে তৈরি হয় বিতর্ক। তবে এসবে পাত্তা দেননি দর্শকরা। বরং বক্স অফিসে সিনেমাটির জয়রথ চলছেই। চলুন জেনে নিই, ১৮ দিনে কত টাকা আয় করল সিনেমাটি—

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘রামায়ণ’ সিনেমা ১৮ দিনে ভারতে আয় করেছে ৯৪২.৭৫ কোটি রুপি (নিট), ভারতে গ্রস আয় ১১২৫.৫০ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৫৬৭ কোটি রুপি (গ্রস)। ১৫ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৬৯৩.৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ২৬১ কোটি ৫৩ লাখ টাকা)।

বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ৬০ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে ভারতে আয় করেছে ৪৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে ভারতে আয় করেছে ৬৪ কোটি রুপি (নিট), চতুর্থ দিনে ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি (নিট), পঞ্চম দিনে ভারতে আয় করেছে ১০০ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে ভারতে আয় করেছে ৮৭ কোটি রুপি (নিট), সপ্তম দিনে ভারতে আয় করেছে ৬৫ কোটি রুপি (নিট), অষ্টম দিনে ভারতে আয় করেছে ৪৮ কোটি রুপি (নিট)।

নবম দিনে ভারতে আয় করেছে ৪৩.৫ কোটি রুপি (নিট), দশম দিনে ভারতে আয় করেছে কোটি ৬৬.৫ রুপি (নিট), এগারো দিনে ভারতে আয় করেছে ৬৯ কোটি রুপি (নিট), বারো দিনে ভারতে আয় করেছে ২৯ কোটি রুপি (নিট), তেরো দিনে ভারতে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), চৌদ্দ দিনে ভারতে আয় করেছে ২০.৫ কোটি রুপি (নিট), পনেরো দিনে ভারতে আয় করেছে ১৭.৫ কোটি রুপি (নিট), ষোল দিনে ভারতে আয় করেছে ১৪ কোটি রুপি (নিট), সতেরো দিনে ভারতে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), আঠারো দিনে ভারতে আয় করেছে ৩১.৭৫ কোটি রুপি (নিট)। বিদেশে আয় করেছে ৫৩৩.৩ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৬৭২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩২ কোটি ৮১ লাখ টাকার বেশি)।

তারকাবহুল ‘রামায়ণ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—সানি দেওল, লারা দত্ত, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, অনুপম খের, কুনাল কাপুর, বিবেক ওবেরয় প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন নমিত মালহোত্রা ও যশ।

বিনোদন | ২৩ নভেম্বর ২০২৬

রামায়ণ: বক্স অফিসে আয় ২২৬১ কোটি টাকা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

রামায়ণ: বক্স অফিসে আয় ২২৬১ কোটি টাকা

Update Time : ০৬:২০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬