বিএনপির বিজয় ও রিতার মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে ড্যাবের দোয়া ও মতবিনিময় সভা
- প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ১১:০৮:৪৯ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের লেকচার গ্যালারিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনু মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল করিম এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম।
মানিকগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মোহাম্মদ বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে বিএনপির বিজয় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথকে সুগম করেছে। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া জেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং মানিকগঞ্জসহ দেশের পর্যটন সম্ভাবনা নতুন মাত্রা পাবে।
স্বাস্থ্য | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির বিজয় ও রিতার মন্ত্রী হওয়ায় মানিকগঞ্জে ড্যাবের দোয়া ও মতবিনিময় সভা


























