রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিশারীর স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬। ২:৩২:৫৬ এএম

মানিকগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ইউনিটের সহায়তায় দিশারীর স্কুলে একটি বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দিশারী স্কুলের ৫৬ জন শিক্ষার্থীসহ আশপাশের এলাকার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় প্রয়োজন অনুযায়ী কিছু ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়নে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মোট ২১ জন শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদানের মাধ্যমে তাঁদের মানবিক ভূমিকা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
কর্মসূচিতে দিশারীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তুষার, অর্থ সম্পাদক নুসরাত জাহান ইভা, শিক্ষা সম্পাদক বুলবুল হোসেন এবং দিশারীর স্কুলের শিক্ষকবৃন্দ। তাঁরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেডিসিন ক্লাব, মানিকগঞ্জ মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. মেহরাব হোসেন, সাধারণ সম্পাদক জুহাইর তাওসিফ ভূইঁয়া, সহ-সভাপতি তাইবা আক্তার, ভ্যাকসিন প্রকল্প সদস্য ফারিয়া হক অপ্সরা, সহকারী সেমিনার সম্পাদক সুবরিনা সেলিম এবং সহকারী সংগঠক সম্পাদক রিদওয়ান তানজিম হাসান।
আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও দিশারী ও মেডিসিন ক্লাব যৌথভাবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্য | ৩ ফেব্রুয়ারি ২০২৬

দিশারীর স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

দিশারীর স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

Update Time : ০২:৩২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬