বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬। ৭:৫২:১৬ এএম

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রভাতফেরি র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা’র পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.) এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ।
এ সময় মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন আউটডোর টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি সকল অপারেশনে ২০ শতাংশ ছাড়, চোখের ছানি রোগীদের ফ্যাকো অপারেশনে ৩০ শতাংশ ছাড়, ফিজিওথেরাপিতে ৩০ শতাংশ ছাড় এবং ডায়ালাইসিসে বিশেষ ছাড় দেওয়া হয়।
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা নিতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ২ হাজারেরও অধিক নারী, পুরুষ ও শিশু হাসপাতালে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাষা শহীদদের স্মরণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর এ ধরনের সেবামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে। এছাড়া মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নাসিং কলেজ ও মুন্নু ইন্টারন্যাশনাল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শহীদদের স্বরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

স্বাস্থ্য | ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৭:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬