সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আন্তর্জাতিক নার্সেস দিবসে মানিকগঞ্জ মেডিকেল কলেজে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে ২০২৬। ১০:৫০:৪৫ এএম
মানিকগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস ও আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র্যালী বের করা হয়। পরে আলোচনা সভায় নার্সদের পেশাগত দায়িত্ব, মানবিক সেবা ও স্বাস্থ্যখাতে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক একিউএম আশরাফুল হক, মানিকগঞ্জ জেলা বিএনএ’র ছাত্র-ছাত্রী প্রতিনিধি শাহানারা আক্তার, সিনিয়র স্টাফ নার্স সাথী আক্তার, মেহেদীসহ অন্যান্য নার্সিং কর্মকর্তা ও কর্মচারীরা।
পরে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
স্বাস্থ্য | ১২ মে ২০২৬
আন্তর্জাতিক নার্সেস দিবসে মানিকগঞ্জ মেডিকেল কলেজে র্যালী ও আলোচনা সভা
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

























