শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইতিকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন ২০২৬। ৪:৫৩:০২ এএম

প্রথমার্ধে জোড়া গোল করলেন মাথিয়াস কুনিয়া। জালের দেখা পেলেন ভিনিসিয়াস জুনিয়রও। দ্বিতীয়ার্ধে আর গোল না এলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জিতেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার সকালে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকরাপ শুরুর পর এই জয় অনেকটাই চাপমুক্ত করেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন জালে বল জড়িয়েছে আরও দুবার- ১২তম মিনিটে রাফিনিয়া এবং বদলি নামা এনদ্রিক ৭৮তম মিনিটে, কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি। পাশাপাশি আরও অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করে আনচেলত্তির দল।

২২তম মিনিটে ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতি গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি রাফিনিয়া। চিপ করলেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্টে বল দিতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড। পরের মিনিটেই আরেকটি আক্রমণ থেকে হাইতির বক্সে জটলা তৈরি হয়, তাদের ডিফেন্ডাররা পরস্পরের ওপর পড়ে যান। কুনিয়া কোনোরকমে বল ঠেলে দেন। হাইতির একজনের গায়ে লেগে দিক পরিবর্তন করে বলটি তার শরীরে রিবাউন্ড হয়ে জালে প্রবেশ করে। ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় ব্রাজিল। ৩৬তম মিনিটে দ্বিতীয় গোলও পেয়ে যায় ব্রাজিল। এবারও ভিনি-কুনিয়া জুটি। মাঝমাঠ থেকে ক্ষিপ্রগতিতে বল নিয়ে ঠুকে থ্রু পাস দেন ভিনি। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুল করেন কুনিয়া।

প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরবোর্ডে নাম তোলেন ভিনিও। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে অনেকটা এগিয়ে গোলকিপারকে একা পেয়ে তাঁর দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে প্রত্যাশা পূরণ করতে না পারায় বরাবরই সমালোচিত এই তারকা বিশ্ব আসরে এবার গোল পেলেন টানা দুই ম্যাচে। গোটা ম্যাচে ব্রাজিলকে খুব বেশি চ্যালেঞ্জে পড়তে হয়নি। শেষ দিকে কিছু আক্রমণ ছাড়া গোটা ম্যাচে গোলকিপার আলিসন বেকারের পরীক্ষা তেমন একটা নিতে পারেনি হাইতি।

আসরের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির। প্রথম ম্যাচে তারা হেরেছিল স্কটল্যান্ডের বিপক্ষে। একই দিন স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায় মরক্কো। ‘সি’ গ্রুপে তাই ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ করে, স্কটল্যান্ডের ৩। অর্থাৎ, গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই হাইতির। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোর ৪টায় গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, একই সময়ে মরক্কোর বিপক্ষে লড়বে হাইতি।

খেলা | ২০ জুন ২০২৬

হাইতিকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

হাইতিকে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

Update Time : ০৪:৫৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬