মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন কাপে কাল মুখোমুখি বসুন্ধরা কিংস ও সিটি ক্লাব: শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬। ৪:৩১:০০ এএম

ফেডারেশন কাপের চলতি আসরে আগামীকাল এক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী বসুন্ধরা কিংস এবং উদীয়মান সিটি ক্লাব। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ মিরাজ ততপন স্টেডিয়ামে ম্যাচটি ২:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনালের সমীকরণ ও পয়েন্ট তালিকার অবস্থান শক্ত করতে দু’দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাঠের লড়াই নিয়ে ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে মরিয়া। অন্যদিকে তারকাখচিত কিংসকে চমকে দিয়ে পয়েন্ট ছিনিয়ে নিতে তৈরি সিটি ক্লাবও।
দেশি-বিদেশি তারকাদের সমন্বয়ে গড়া কিংসের আক্রমণভাগ শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে প্রস্তুত। অপরদিকে শক্ত প্রতিদ্বন্দ্বী কিংসের বিপক্ষে রক্ষণভাগ সামলে দ্রত প্রতিআক্রমণে গিয়ে গোল আদায় করাই থাকবে সিটি ক্লাবের মূল কৌশল।
শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে গ্যালারিপূর্ণ স্থানীয় দর্শকের উপস্থিতিতে এক জমজমাট ফুটবল লড়াই দেখার প্রত্যাশা করছেন ক্রীড়ামোদিরা। কোনরকম এন্ট্রি টিকিট ছাড়াই দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে পারবেন।
কালকের এই ডু-অর-ডাই লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসে শেষ হাসি তা দেখতে চোখ থাকবে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামের সবুজ গালিচায়।

খেলা | ১৯ অক্টোবর ২০২৬

ফেডারেশন কাপে কাল মুখোমুখি বসুন্ধরা কিংস ও সিটি ক্লাব: শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:৩১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬