রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরের গোলাইডাঙ্গা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৪২:০৩ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় মাঠে এ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে এবং নেতৃত্ব ও শৃঙ্খলা শেখায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কোহিনুর ইসলাম, বলধারা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার, গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইস্তাফুর রহমান, মো. মোবারক হোসেন মোল্লা ও মোহাম্মদ আরিফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সিংগাইর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল খালেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

খেলা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সিংগাইরের গোলাইডাঙ্গা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৩:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬