শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পিডব্লিউডি ও আবাহনী লি: ম্যাচ উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬। ১১:৪৩:৩৩ এএম

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) জমজমাট আসরে মাঠে নামছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। আগামীকাল শুক্রবার বিকেল ৩:০০টায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচটি শুরুর পূর্বে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা।
দীর্ঘদিন পর মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মাঠে শীর্ষ পর্যায়ের এই ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ম্যাচটি ঘিরে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আয়োজকরা আশা করছেন, স্টেডিয়ামের নতুন যাত্রার দিনে গ্যালারিতে হাজারো দর্শকের সমাগম ঘটবে।

খেলা | ১৭ সেপ্টেম্বর ২০২৬

মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে পিডব্লিউডি ও আবাহনী লি: ম্যাচ উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ১১:৪৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬