মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দলের শিরোপা জয়
- প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬। ৩:৪৫:৩৭ এএম
মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে লাল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল।
সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একাধিক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। তবে নির্ধারিত সময়ে সবুজ দলের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় সবুজ দল।
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাজাহান সিরাজ, পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন মাহমুদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ ফারুক হোসেন, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারন সম্পাদক আকরাম হোসেন, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী,খেলা পরিচালনা কমিটির আহবায়ক আকমল হোসেন সদস্য সচিব জাহিদুল হক চন্দন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মধ্যেও এমন আয়োজন পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ম্যাচ শেষে বিজয়ী সবুজ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ লাল দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা | ৩০ জুন ২০২৬
মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে সবুজ দলের শিরোপা জয়

























