মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানালেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেন
- প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ৪:১৩:১৬ এএম
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়ন উলাইল বঙ্গতাজ স্পোর্টিং ক্লাব-২০২৬ উদ্যোগে উলাইল প্রিমিয়ার ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) উলাইল বঙ্গতাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে উলাইল প্রিমিয়ার ক্রিকেট খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মোঃ রবিজ্জল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলিয়া ইউনিয়ন বিএনপি-র প্রচার সম্পাদক মোঃ লিটন মেম্বার,কলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আনিসুর রহমান (বিরাজ),মো:নান্নু মিয়া,কলিয়া ইউনিয়ন যুবদল নেতা মোঃ আনিসুল ইসলাম,মোঃ মজনু মিয়া,আনন্দ মিয়া.মোঃ কাশেম আলী,মোঃ আরশেদ আলী,মোঃ রাজ্জাক মিয়া,মোঃ আসলাম মিয়া প্রমুখ।
এছাড়াও একই দিনে টুটিয়াম পল্লী উন্নয়ন সমিতির আয়োজনে প্রথম সেমি-ফাইনাল ভলিবল টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইন্জিনিয়ার মোঃ রবিজ্জল হোসেন বলেন, মাদক মুক্ত দেশ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। আমি সবাইকে মাদক ছেড়ে মাঠে খেলাধুলার জন্য অনুরোধ করবো।
খেলা | ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানালেন ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসেন

























