ঢাকা রেঞ্জ আন্তঃজেলা পুলিশ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করল মানিকগঞ্জ
- প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬। ৪:৪৮:৪২ এএম
মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের আন্তঃজেলা পুলিশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক মানিকগঞ্জ জেলা পুলিশ দল।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মানিকগঞ্জ জেলা পুলিশ দল ২-০ গোলে শরীয়তপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে শুভ সূচনা করে।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা চৌধুরী, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আজাদ, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
আয়োজক সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ১৩টি জেলা পুলিশ দল এবং একটি আরআরএফ (RRF) দলসহ মোট ১৪টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি ঘিরে জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
খেলা | ২৬ এপ্রিল ২০২৬
ঢাকা রেঞ্জ আন্তঃজেলা পুলিশ ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করল মানিকগঞ্জ

























