শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন ২০২৬। ৪:৩৫:৪৫ এএম

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে গোল হজমের পর আর ঝুঁকি নিতে চাইলেন না লিওনেল স্কালোনি। নামানো হলো লিওনেল মেসিকে। বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে গোল করে ব্যবধান বাড়ালেন কিংবদন্তি। জর্ডানকে হারিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। ডলাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। বিজয়ী দল তিনটি গোলই করেছে স্পট কিক থেকে।

প্রথমার্ধে জিওভান্নি লো সেলসোর ফ্রি কিক ও লাউতারো মার্তিনেসের পেনাল্টি শটে এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার নকআউট নিশ্চিত হয়েছিল আগেই। যে কারণে এদিন শুরুর একাদশে রাখা হয়নি লিওনেল মেসিকে। অধিনায়ককে ছাড়াই প্রথমার্ধে আধিপত্য করে আর্জেন্টিনা। এসময় ৭৪ শতাংশ সময়ই বল ছিল তাদের নিয়ন্ত্রণে। গোলের উদ্দেশে ৬টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখে তারা। বিরতির ঠিক আগে নিকোলাস ওতামেন্দির হেড অল্পের জন্য লক্ষভ্রষ্ঠ হয়।

১৯তম মিনিটে লো সেলসোর ফ্রি কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩১তম মিনিটে পেনাল্টি পেয়ে সুযোগ কাজে লাগায় দলটি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। ৫৫তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণ দূর্বলতার সুযোগ নিয়ে কাছ থেকে ব্যবধান কমান মুসা আল-তামারি। ৬০তম মিনিটে লাউতারো মার্তিনেস ও লো সেলসোকে তুলে নিয়ে মেসি ও আলমাদাকে নামান আর্জেন্টিনা কোচ স্কালোনি। নিকো পাসকে তুলে নিয়ে নামানো হয় আলিক্সিস মাক আলিস্তারকে। ৮০তম মিনিটে বল নিয়ে বক্সে ঢোকার সময় ফাউলের শিকার হন মেসি। সেই ফ্রি কিক থেকেই বুদ্ধিদীপ্ত নিচু শটে ব্যবধান বাড়ান কিংবদন্তি। জায়গা থেকে নড়ার সুযোগও পাননি গোলরক্ষক, অসহায়ের মতো দেখেছেন বল জালে জড়াতে।

বিশ্বকাপে এ নিয়ে রেকর্ড টানা সাত ম্যাচ গোল করলেন মেসি। আসরে এটি তার ষষ্ঠ গোল। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল তারই। শেষ দিকে চাপ বাড়ায় জর্ডান। কিন্তু আর্জেন্টিনার জমাট রক্ষণ আর ভাঙতে পারেনি তারা। তিন ম্যাচেই হেরে আসর শেষ করল আগেই বিদায় নিশ্চিত হওয়া এশিয়ার দলটি। একই সময়ে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার গোল-পাল্টা গোলের রোমাঞ্চকর লড়াইটি শেষ হয় ৩-৩ সমতায়। দুই দলই উঠে গেছে নকআউট পর্বে।

দুই দলেরই পয়েন্ট ৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে অস্ট্রিয়া। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন, আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। তাদের এই ড্রয়ে শেষ হয়েছে ইরানের নকআউটে ওঠার স্বপ্ন।

খেলা | ২৮ জুন ২০২৬

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার তিনে তিন

Update Time : ০৪:৩৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬