শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোনা প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত টিম বিজয়ী, ম্যান অব দ্য ম্যাচ আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬। ৮:৫৪:৩২ এএম

মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা-২০২৬’। খেলায় অবিবাহিত টিমকে ২-০ গোলে পরাজিত করে বিবাহিত টিম বিজয়ী হয় এবং খেলায় ১ গোল করে ম্যান দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে আতিকুর রহমান।

ঘোনা এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গড়পাড়া ইউনিয়নের ক্রিয়া সংগঠক এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আতিকুর রহমানের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড: জি.এস জিন্নাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এবং মানিকগঞ্জ ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর সাহেব আরিফুর রহমান বাবু।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও দর্শক নন্দিত এই ফুটবল ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী জনতার ঢল নামে। খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে মাঠের চারপাশে বৃক্ষরোপণ করা হয়।

খেলায় গড়পাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ ইউছুফ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাসুদ রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনিছ মোল্লা, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক সহ-সভাপতি মোঃ সামসুর রহমান (সামুদ্দিন), গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মুঞ্জুর আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীন মোল্লা, সালমান খান অপু, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু যোগেন চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু দেবব্রত রায়, গড়পাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন।

খেলা | ৫ সেপ্টেম্বর ২০২৬

ঘোনা প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত টিম বিজয়ী, ম্যান অব দ্য ম্যাচ আতিক

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬