বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১২ হাজারে বাবর

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬। ৩:৩৬:৪৯ এএম

ইনিংসের শুরু থেকে ব্যাটিং করলেন শেষ পর্যন্ত। সেঞ্চুরি পেলেন না ১৩ রানের জন্য। তবে এই ইনিংস দিয়েই বাবর আজম গড়েছেন দারুণ এক বিশ্ব রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিস গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার করাচি কিংসকে রেকর্ড ১৫৯ রানে হারায় পেশোয়ার জালমি।

টসে হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় বলে মোহাম্মাদ হারিসকে হারালেও শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও বাবর আজমের ৮৭ রানের সুবাদে ৩ উইকেটে ২৪৬ রান তোলে পেশোয়ার। জবাবে নাহিদ রানা (৪-১-৭-৩) আর দুই স্পিনার ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিমের বোলিংয়ে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে যায় করাচি কিংস।

পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ১২ হাজার বা এর বেশি রান করলেন বাবর। এজন্য তার লাগল ৩৩৮ ইনিংস। গেইল রেকর্ড গড়েছিলেন ৩৪৩ ইনিংসে। ভিরাট কোহলির লেগেছিল ৩৬০ ইনিংস।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বাবরের আগে ১২ হাজার রানে পৌঁছান শোয়েব মালিক। ৫১৫ ইনিংসে ১৩ হাজার ৫৭১ রান নিয়ে তালিকার সাত নম্বরে আছেন তিনি। বিশ ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ডের চূড়ায় এখনও গেইল। ‘ইউনিভার্স বস’ ৪৫৫ ইনিংসে করেছেন ১৪ হাজার ৫৬২ রান।

খেলা | ১০ এপ্রিল ২০২৬

গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১২ হাজারে বাবর

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১২ হাজারে বাবর

Update Time : ০৩:৩৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬