শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলার মাধ্যমে মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে হবে- এমপি জিন্নাহ  

মো: আতিকুর রহমান
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন ২০২৬। ৩:২৭:০১ এএম

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, মাদক ও ইভটিজিং মুক্ত দেশ গড়তে খেলাধুলার কোন বিকল্প নাই। মাদক ও ইভটিজিং নির্মুল করে এদেশের সাধারণ জনগণের পাশে থেকে একসাথে কাজ করতে চাই। মাদক- গ্রহন ও ইভটিজিং সমাজকে ধংসের দিকে নিয়ে যায়। তাই মাদক থেকে আমাদেরকে দুরে থাকতে হবে এবং যুব সমাজকে ধব্বংসের হাত থেকে রক্ষা করতে খেলার কোন বিকল্প নাই। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাঠে নিয়ে আসতে হবে।

মঙ্গলবার ( ২ জুন ) বিকেলে দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে  দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা-২০২৬ উদ্বোধন করেন তিনি।

দৌলতপুর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো. আরফান আলী প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার,দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবদলের আহবায়ক কাজী মুশতাক আহমেদ দিপু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম,কেন্দ্রীয় কৃষকদলের ধর্ম বিষায়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, সদর চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব মো. আব্দুস সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

ফাইনাল খেলার সঞ্চালনায় দায়িত্বে ছিলেন- দৌলতপুর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক জহির মাহমুদ । এছাড়াও জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ অসংখ্য দশক উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় কাপড় ব্যবসায়ী দল ৩-০ গোলে ওষুধ ব্যবসায়ী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন।

খেলা | ৩ জুন ২০২৬

খেলাধুলার মাধ্যমে মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে হবে- এমপি জিন্নাহ  

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৩:২৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬