বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই ২০২৬। ৪:৩৪:১৯ এএম

বিশ্বকাপে গোল করেই চলেছেন কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ পর্বের পর নকআউট ম্যাচেও রীতিমত অপ্রতিরোধ্য বিশ্বকাপ জয়ী তারকা।তার জোড়া গোলে ভর করে সুইডিশদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফ্রান্স।জোড়া গোলেই বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বমঞ্চের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির আরও কাছে পৌঁছে গেছেন ফরাসি অধিনায়ক।

 এতে চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় হয়ে গেছে সুইডেনের। অন্যদিকে দাপুটে জয়ে ফ্রান্স নিশ্চিত করেছে শেষ ষোলো।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে। বলের দখল, আক্রমণের গতি আর সুযোগ তৈরি–সবকিছুতেই সুইডিশদের চেয়ে ঢের এগিয়ে ছিল তারা। প্রথম ৪৫ মিনিটে সুইডেনের ৩টি শটের বিপরীতে ফ্রান্স শট নিয়েছিল ১৫টি।

এরপর ৭৪ মিনিটে আবারও ওলিস-এমবাপ্পে জুটির ঝলক। ওলিসের চমৎকার রক্ষণচেরা পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যা বেড়ে হয় ১০, যা বিশ্বমঞ্চের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের রোনালদো নাজারিও ও লিওনিদাসকে (উভয়ের ৮ গোল)। একই সঙ্গে ২৯ ম্যাচ খেলা লিওনেল মেসির (১৯ গোল) চেয়ে তিনি এখন মাত্র ১ গোল পিছিয়ে আছেন। বাকি সময়ে কেউই গোলের দেখা না পাওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে প্যারাগুয়ে।

খেলা | ১ জুলাই ২০২৬

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স

Update Time : ০৪:৩৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬