রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অ্যাথলেটিক্স প্রশিক্ষণ পেলো মানিকগঞ্জের ৩০ জন স্কুল শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক:
- প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। ৬:২৭:২২ এএম
মানিকগঞ্জের ৩০জন স্কুল শিক্ষার্থী পেলো মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ।
আজ সকালে তাঁদের হাতে সনদ তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল খালেক শুভ ও মীর নাঈমুর রহমান প্লাবন, ড্রাগন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাজেদুল আলম তপন, স্টেডিয়াম বয়েজের সভাপতি ফারাবী রহমান বাঁধন প্রমুখ।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সাবেক দ্রুততম মানব, অ্যাথলেটিকক্স কোচ মাসুদুল করিম।
খেলা | ১৫ এপ্রিল ২০২৬
অ্যাথলেটিক্স প্রশিক্ষণ পেলো মানিকগঞ্জের ৩০ জন স্কুল শিক্ষার্থী
বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :


























