শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস বিতর্ক: মামলা করলেন বিশ্বজিৎ চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬। ৫:১৭:০৯ এএম

বাংলাদেশে এসে গরুর মাংস খাওয়ার ইচ্ছা প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর থেকে তাকে আক্রমণ করে মন্তব্য করছেন নেটিজেনদের একটি অংশ। তাকে কলকাতা থেকে বের করে দেওয়ার দাবিও জানান অনেকে। এ পরিস্থিতিতে আদালতে মামলা দায়ের করলেন বিশ্বজিৎ চক্রবর্তী।

প্রথমে জানা যায়, একটি সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছেন বিশ্বজিৎ। তবে এ তথ্য সঠিক নয়। এরই মধ্যে কলকাতায় ফিরেও গিয়েছেন। এ অভিনেতা বলেন, “গত ৪ তারিখ বাংলাদেশে গিয়েছিলাম। ৫ তারিখ দেশে ফিরে এসেছি। ওইটুকু তো সময়। যাই হোক, আমার এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশে গিয়েছিলাম। তাদের কাছে থেকে যেমন আতিথেয়তা পেয়েছি, আমি অভিভূত!”

বিশ্বজিৎ চক্রবর্তী তার ভাবনা-চিন্তায় দৃঢ়ভাবে অনড়। এ পরিস্থিতি মামলাও দায়ের করেছেন তিনি। এ অভিনেতা বলেন, “আর হ্যাঁ, আমি মামলা দায়ের করেছি। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই এই বিষয়ে আর কিছু বলাটা সমাচীন হবে না।”

কয়েক দিন আগে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন অভিনেতা বিশ্বজিৎ। তার মুখে বাংলাদেশি খাবারের প্রশংসা শুনে জানতে চাওয়া হয়, বাংলাদেশের কোন খাবার আপনার সবচেয়ে বেশি পছন্দের? জবাবে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “গরুর মাংস এবং ইলিশ মাছ।”

বাংলাদেশে আসার পর এসব খাবার খেয়েছেন কি না? উত্তরে বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “না, আমি তো আজকেই এসেছি। দুপুরে হোটেলে মাছ-ভাত খেয়েছি। আমরা রাতে গরুর মাংস খাব। আশা করছি, আগামীকাল ইলিশ মাছ খেতে পারব।” মূলত, এরপরই শুরু হয় বিতর্ক।

মঞ্চনাটক দিয়ে অভিনয়ের হাতেখড়ি বিশ্বজিৎ চক্রবর্তীর। ধারাবাহিক নাটকের মাধ্যমে টিভি পর্দায় পা রাখেন। ১৯৯০ সালে ‘পপি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। পরবর্তীতে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই তারকা।

বিশ্বজিৎ অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘রাজকাহিনি’ প্রভৃতি। বর্তমানে ‘ও মোর দরদিয়া’, ‘তারে ধরি ধরি মনে করি’, ‘জোয়ার ভাঁটা’ টিভি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।

বিনোদন | ১০ সেপ্টেম্বর ২০২৬

গরুর মাংস বিতর্ক: মামলা করলেন বিশ্বজিৎ চক্রবর্তী

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৫:১৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬