রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল বন্ধের সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে খোলা রাখা হলো মানিকগঞ্জের আকিজ স্কুল অ্যান্ড কলেজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬। ৮:১৮:২৪ এএম

সরকার ঘোষিত স্কুল বন্ধের নির্দেশনা উপেক্ষা করে মানিকগঞ্জে আকিজ স্কুল অ্যান্ড কলেজ খোলা রাখার অভিযোগ উঠেছে। নির্ধারিত ছুটি কার্যকর থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিতে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও আকিজ স্কুল অ্যান্ড কলেজে শ্রেণি কার্যক্রম চলমান ছিল। এতে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক জানান, সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে স্কুল খোলা রাখায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
একাধিক অভিভাবক বলেন, “সরকার যখন স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে, তখন কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে খোলা রাখা অনভিপ্রেত ও শাস্তিযোগ্য অপরাধ। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।”
এ বিষয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এইচ,এস,সি পরীক্ষার বিবেচনায় সীমিত পরিসরে অতিরিক্ত ক্লাসের জন্য কার্যক্রম চালু রাখা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এছাড়া দুর্বল শিক্ষার্থীদের জন্য স্কুল প্রাঙ্গণে বিশেষ ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী স্কুল এন্ড কলেজের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন অভিভাবকরা। এদিকে শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, সরকারি নির্দেশনা অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

শিক্ষা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬

স্কুল বন্ধের সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে খোলা রাখা হলো মানিকগঞ্জের আকিজ স্কুল অ্যান্ড কলেজ

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬