মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে সাংবাদিক কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৩৭:১০ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। উম্মে হাবিবা দৈনিক বাংলা বাজার পত্রিকার সিংগাইর উপজেলা প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমানের কন্যা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সরকারিভাবে ফলাফল প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। তার নিয়মিতঅধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, কঠোর পরিশ্রম এবং পরিবারের উৎসাহ-প্রেরণাই এ সাফল্যের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা সাবরিন বলেন, উম্মে হাবিবা অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

উম্মে হাবিবা জানায়, ভবিষ্যতে সে আরও ভালো ফলাফল অর্জন করে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে এবং দেশের কল্যাণে কাজ করতে চাই।

শিক্ষা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬

সিংগাইরে সাংবাদিক কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

সিংগাইরে সাংবাদিক কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

Update Time : ০৩:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬