মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে স্কুল-কলেজ বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে মানিকগঞ্জে চলছে ক্লাস-পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ৯:৩২:৫০ এএম

পবিত্র রমজান মাস উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে মাসজুড়ে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু মানিকগঞ্জে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সরকারি নির্দেশনা উপেক্ষা করে জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষা কার্যক্রম চালু রেখেছে।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের খালপার এলাকায় জেনিথ স্কুল অ্যান্ড কলেজ, বেউথা এলাকার দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজ, হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, দেওয়ান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান খোলা রয়েছে। কোথাও পরীক্ষা নেওয়ার কথা বলে, আবার কোথাও কোচিং কার্যক্রমের নামে শিক্ষার্থীদের ডেকে পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে রমজান মাসে শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন, বিশ্রাম ও পারিবারিক সময় নিশ্চিত করতে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিছু প্রতিষ্ঠানের এমন কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, “সরকার ছুটি ঘোষণা করেছে আমাদের কথা চিন্তা করে। কিন্তু প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অজুহাতে সন্তানদের ডেকে নিচ্ছে। এতে রোজা রেখে তাদের কষ্ট হচ্ছে, আমাদেরও ভোগান্তি বাড়ছে।”
একজন শিক্ষার্থী বলেন, “পরীক্ষা বা কোচিংয়ের কথা বলে আসতে বাধ্য করা হচ্ছে। না এলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়।”
এব্যাপারে জেনিথ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান বলেন, আমরা সরকারি নির্দেশনা মেনেই কাজ করছি। আমরা স্কুল বন্ধ রেখেছি। শুধু অতিরিক্ত দুইটি ক্লাস নিচ্ছি, অংক এবং ইংরেজি। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে আমাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল তাই বাচ্চাদের সার্থেই আমরা দুটি ক্লাস চালু রেখেছি।
হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আশরাফুল ইসলাম বলেন, হঠাৎ করে স্কুল বন্ধের নির্দেশ দেওয়ায় আমরা কিছুটা বিপাকে পড়েছি। আমার স্কুলের শিক্ষার্থীদের কয়েক পরীক্ষা হয়ে গেছে আবার কয়েটি পরীক্ষা বাকী আছে। এ অবস্থায় আমারা অনেকটা বাধ্য হয়ে বাকী পরীক্ষা নেওয়ার জন্য খোলা রেখেছি। আগামী ৫ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষা শেষ হলেই স্কুল বন্ধ রাখা হবে।
এব্যাপারে হলি ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ও মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন,সদর উপজেলা প্রায় ৮০টি সহ জেলায় দুই শতাধিক বেসরকারি স্কুল ও কলেজ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল বন্ধ দিয়েছি। তবে কিছু ছাত্র কোচিং করতেছে। তারা আগেও করত। এখন শুধু সময় একটু পরিবর্তন করা হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, “এই উপজেলায় এমপি ও ননএমপি ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ আছে। যেহেতু এই রোজার পরই এস এস সি পরিক্ষা তাই হয়তো কোন কোন স্কুলে একটু ধরে রাখছে যাতে তারা পড়াশোনাটা করে। আর যে সকল কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান শহরের মধ্যে আছে তাদের কোন কাগজপত্র বা অনুমতি আমাদের কাছে নাই। তবে, যদি কোনো প্রতিষ্ঠান তা অমান্য করে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষা | ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে স্কুল-কলেজ বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে মানিকগঞ্জে চলছে ক্লাস-পরীক্ষা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৯:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬