রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬। ৮:৩২:৪৬ এএম

শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের জয়রা কলেজ রোডে কুসুমকলি ভবনে অবস্থিত পাসা ট্রেনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পিপলস সোশ্যাল এসোসিয়েশন (পাসা) এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. ফরিদ খান দাউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি সামসুন্নবি তুলিপ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. ফারুক হোসেন এবং প্রথম আলো পত্রিকার সাংবাদিক আব্দুল মমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আলোচনা সভায় বক্তারা দেশের শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও পর্যাপ্ত বাজেট বরাদ্দ।
পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে এসে মিলিত হয়।

শিক্ষা | ২৩ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Update Time : ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬