মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সিংগাইরের গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬। ৫:৪৫:৩৫ এএম
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ ইং-এ সিঙ্গাইর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে দুই মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী তালিম আহামেদ ইয়াসিন ট্যালেন্টপুল–২ এবং মিফতারুল ইসলাম প্রিন্স ট্যালেন্টপুল–৩ ক্যাটাগরিতে বৃত্তি লাভ করে বিদ্যালয় ও উপজেলার সুনাম বয়ে এনেছে। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাদের কঠোর পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।” তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই এমন কৃতিত্ব অর্জন সম্ভব হয়েছে।
এ সাফল্যে বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এলাকাবাসী।

শিক্ষা | ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সিংগাইরের গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৫:৪৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬