জুনিয়র ও প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন, মেধার স্বাক্ষর রাখলেন মুশফিকুর রহমান অভি
- প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। ৩:৪৯:০৭ এএম
মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী মুশফিকুর রহমান (অভি) টানা দুই দফা ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে জেলার শিক্ষাঙ্গনে গর্বের নজির স্থাপন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় তিনি ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়–এর অষ্টম শ্রেণির (শাখা–গ) শিক্ষার্থী। উক্ত পরীক্ষায় তিনি রোল নম্বর–০১ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
এর আগে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায়ও ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে আলোচনায় আসেন মুশফিকুর রহমান অভি। সে সময় তিনি ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর পঞ্চম শ্রেণির (শাখা–গ) শিক্ষার্থী ছিলেন এবং সেবারও রোল নম্বর–০১ অর্জন করেন।
অভির পিতা মো: লুৎফর রহমান একজন ভূমি কর্মকর্তা এবং মাতা কামরুন নাহার একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষানুরাগী পরিবার ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানেই তার এই ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মুশফিকুর রহমান (অভি) ভবিষ্যতে একজন ব্যারিস্টার হয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজসেবায় আত্মনিয়োগ করতে চায়। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
শিক্ষাবিদদের মতে, অভির মতো মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
শিক্ষা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জুনিয়র ও প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন, মেধার স্বাক্ষর রাখলেন মুশফিকুর রহমান অভি
























