রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আনন্দঘন আয়োজনে দিশারীর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬। ১২:৪৬:৪১ পিএম

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দিশারী–এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, কেক কাটা এবং দিশারী স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের সৌন্দর্য ও প্রাণবন্ততা আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক ও দিশারীর উপদেষ্টা মো. আকরাম হোসেন, দিশারীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার রিয়াজুর ইসলাম, ন্যাশনাল পলিটেকনিক ইস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, প্রেসক্লাবের সহ সম্পাদক জাহিদুল হক চন্দন, সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদ হাসান, দৈনিক প্রথম আলো–এর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, সহ-প্রতিষ্ঠাতা হাসান শিকদার, দিশারীর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ ও দিশারীর শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিশারীর সভাপতি শাম মীম জোপা বৃষ্টি–র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দিশারীর স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মানিকগঞ্জে প্রতিষ্ঠিত বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে দিশারীর এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। বক্তারা দিশারীর মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষা | ২৫ জানুয়ারি ২০২৬

আনন্দঘন আয়োজনে দিশারীর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

আনন্দঘন আয়োজনে দিশারীর নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Update Time : ১২:৪৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬