মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। ৯:৩১:৫৮ এএম

মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়িতে হামলা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) মধ্য রাতে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা ওই সাংবাদিকের নিজ বাড়িতে হামলা করে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী আল আমিন হোসেন।  ইতিপূর্বে ইয়াবা ব্যবসায়ী আল আমিন মাদকসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল আমিন সন্ধ্যার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।

এলাকার উঠতি বয়সের ছেলেদের বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে সে।

স্থানীয়রা আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে কালের কণ্ঠের সাাংবাদিক কারো নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের ভয়াবহতা নিয়ে উঠতি বয়সের ছেলেদের ক্ষতির কথা তুলে ধরেন। তাৎক্ষণিক ওই মাদক ব্যবসায়ী পোস্টের কমেন্টসে আজেবাজে মন্তব্য করতে থাকে।

এদিকে নেটিজেনরা মরণঘাতক ইয়াবার বিরুদ্ধে লেখার মাধ্যমে সোচ্চার হয়ে উঠে। পরে রাত ১টার দিকে ছোট দুই ছেলেসহ পরিবার নিয়ে ঘুমিয়েছিল সাংবাদিক। আকস্মিকভাবে বাসার টিনের গেটে রড দিয়ে ভঙচুরের শব্দ পান তিনি। এসময় দ্রুত উঠে দেখে আল আমিন পালিয়ে যাচ্ছে।
পরে গেটের কাছেই একটি দোকানের সিসি ক্যামেরায় তার খালি গায়ে রড নিয়ে আসার ভিডিও দেখা যায়। বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টির সত্যতা পান।দোকানে থাকা প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, আল আমিন খালি গায়ে হাতে রড নিয়ে দোকানে সিগারেট কিনতে আসে। তার কিছুক্ষণ পরে মারুফ সাংবাদিকের বাসার টিনে বিকট শব্দ হয়। এসময় দ্রুত সাংবাদিক রুম থেকে বের হলে আল আমিন পালিয়ে যায়।

এ বিষয়ে টহলে থাকা পুলিশ অফিসার জানান, একজন সাংবাদিকের বাসায় মধ্য রাতে হামলা করা কোনোভাবেই মানা যায় না। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আল আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে কয়েকবার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

অপরাধ | ২৮ এপ্রিল ২০২৬

কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

কালের কণ্ঠের সাংবাদিকের বাড়িতে মাদক ব্যবসায়ীর হামলা

Update Time : ০৯:৩১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬