বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিএনপি নেতা ও বীরমুক্তিযোদ্ধা শিপারের মৃত্যুতে বিমান মন্ত্রী আফরোজা খানম রিতার শোক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬। ৪:০১:০০ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ জেলা ইউনিটের সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার (৭৩) আর নেই।

বুধবার (২৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখারা গ্রামের বাসিন্দা ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার শত নির্যাতন সহ্য করেও আমৃত্যু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন নেতার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আল্লাহর কাছে মরহুমের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেন।

এদিকে, বুধবার বাদ আসর মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড: আজাদ হোসেন খান, বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার,  গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ,  জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু,  সদস্য সচিব  তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ, জেলা স্বোচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড: জিন্নাহ খান,  জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

সারাদেশ | ২৯ জুলাই ২০২৬

মানিকগঞ্জে বিএনপি নেতা ও বীরমুক্তিযোদ্ধা শিপারের মৃত্যুতে বিমান মন্ত্রী আফরোজা খানম রিতার শোক

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৪:০১:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬