বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহে আলম ফিরোজ আর নেই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬। ৬:০৮:৩১ এএম

মানিকগঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহে আলম ফিরোজ আর নেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
শাহে আলম ফিরোজ মানিকগঞ্জ শহরের রিজার্ভ ট্যাংক ও পৌরসভা রোড এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মানিকগঞ্জের সুপরিচিত ‘কুলফা গোষ্ঠী’-এর অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি স্থানীয় অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় এবং মানিকগঞ্জের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে তাঁর আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সারাদেশ | ৩০ জুলাই ২০২৬

মানিকগঞ্জের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ শাহে আলম ফিরোজ আর নেই

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

Update Time : ০৬:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬