মানিকগঞ্জ -১ আসনে ধানের শীষের গণজোয়ার
শিবালয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ২:৪৮:২৮ এএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার শিবালয় সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শিবালয় হাজী আব্দুস সবুর সুপার মার্কেটে এক নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীর।
এ সময় তিনি বলেন, “দেশের মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায়। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামিলুর রশিদ খান। তিনি তার বক্তব্যে বলেন, “এই নির্বাচন জনগণের ভোটের শক্তি দেখানোর নির্বাচন। শিবালয়ের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল, এবারও ধানের শীষের পক্ষেই রায় দেবে।”
জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ। জনসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মানিকগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
সারাদেশ | ৭ ফেব্রুয়ারি ২০২৬
শিবালয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার

















