মানিকগঞ্জ-৩ আসনে ৫ সংসদ সদস্য প্রার্থী
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ১:২৪:০১ পিএম
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছেন এই আসনের ৫ প্রার্থী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শহরের পূর্ব দাশড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামালের বাস ভবনে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র প্রর্থী মফিজুল ইসলাম খান কামাল (সূর্যমুখী ফুল মার্কা), জাতীয় পার্টির আবুল বাশার বাদশা (লাঙ্গল মার্কা), জাতীয় সমাজতান্ত্রিক দলের সাজাহান হোসেন সাজু (প্রাইভেট কার মার্কা), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান (মোটরসাইকেল মার্কা), জাতীয় পার্টি (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিস (বাইসাইকেল মার্কা)।
স্বতন্ত্র প্রর্থী মফিজুল ইসলাম খান কামাল বলেন, বিএনপির প্রার্থী আচরণ বিধি মানে না। আমরা জানি, একটি ইউনিয়নে একটি করে অফিস করার কথা থাকলেও বিএনপির প্রার্থীর প্রায় প্রতিটি ইউনিয়নে ৪ থেকে ৫টি অফিস রয়েছে।
স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান বলেন, আচরণবিধি লঙ্ঘনের বিষয় জানার পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় এই প্রশাসন ব্যর্থ বলে আমি মনে করি। তাদের কাছে অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয় না।
জাতীয় পার্টি (জেপি) মোয়াজ্জেম হোসেন খান মজলিস বলেন, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। সে জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আশা করব সামনের দিনগুলোতে প্রশাসন দায়িত্বশীল হবেন এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেবেন।
সারাদেশ | ৭ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

















