রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে হিজড়া সম্প্রদায়ের ভোট চাওয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬। ৮:১৪:০৭ এএম

মানিকগঞ্জে ক্রমেই জমে উঠছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণা। গ্রাম থেকে শহর হাটবাজার, অলিগলি, জনসমাগম, সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। তবে জমজমাট এই নির্বাচনী আমেজে সবকিছুকে ছাপিয়ে আলোড়ন সৃষ্টি করেছে হিজড়া সম্প্রদায়ের ব্যতিক্রমী ভোট প্রার্থনা।
আজ সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজারে দেখা যায় এক ভিন্নধর্মী দৃশ্য। মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে বাজারজুড়ে ঘুরে বেড়ান হিজড়া সম্প্রদায়ের একদল সদস্য। মাথায় ফিতা, হাতে লিফলেট, উৎসবমুখর পরিবেশে তারা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।“ভোট চাই ভোট চাই, ধানের শীষে ভোট চাই”,“জিন্দাবাদ জিন্দাবাদ, রিতা আপা জিন্দাবাদ”-এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বাজার এলাকা।
এই জনসংযোগে নেতৃত্ব দেন হিজড়া সম্প্রদায়ের সরদার নার্গিস ও রোখসানা। তাদের সঙ্গে ছিলেন নন্দিনী, গুতি, মুক্তা সহ আরও অনেকে। এসময় তারা বলেন, “আমরাও এই দেশের নাগরিক। আমাদেরও ভোটের অধিকার আছে। যিনি আমাদের পাশে থাকবেন, আমরা তাঁর পাশেই থাকব। আমাদের মানিকগঞ্জ জেলায় ৫০ জনের মত হিজড়া আছে। আমরা প্রতিদিনই বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভোট চাইছি ধানের শীষের জন্য। এতে আমরা ভালই সারা পাচ্ছি।”
বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝেও সৃষ্টি হয় কৌতূহল ও ইতিবাচক সাড়া। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন, কেউ কেউ করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান। কেউ কেউ বলেন, “এমন প্রচারণা আগে কখনো দেখিনি। ওরাও এখন সচেতন হচ্ছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

সারাদেশ | ২ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জে ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে হিজড়া সম্প্রদায়ের ভোট চাওয়া

বিস্তারিত | dainikamarnews.com

Update Time : ০৮:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬