মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
- প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬। ১১:১১:৪৯ এএম
‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা প্রশাসকের কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি, ইন্সপেক্টর (অর্থ ও প্রশাসন) জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায়তা কেন্দ্রের কনসালটেন্ট শুক্লা সরকার, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, বেসরকারি সংস্থা পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসানসহ প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
এসময় বক্তারা ইশারা ভাষা সাধারণ শিক্ষা পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
আলোচনা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ছয়জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সারাদেশ | ৭ ফেব্রুয়ারি ২০২৬
মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

















