মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬। ৭:৩৫:০২ এএম
মানিকগঞ্জে টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন “টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’’ (টিআরইউ)-এর উদ্যোগে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভের সামনে কয়েক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে শীত মৌসুমে দুস্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।”
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, টিআরইউএর উপদেষ্টা আহমেদ সাব্বির সোহেল, গাজী ওয়াজেদ আলম লাভলু, মনিরুল ইসলাম মিহির, কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন ,কার্যকরী পরিষদের সদস্য ও মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন,যুগ্ন সম্পাদক মঞ্জুর রহমান, সহ-সম্পাদক ইউসুফ আলী, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রানা পারভেজ, আসাদ জামান, আল-আমিন মাহমুদ, সংগঠনের বিভিন্ন সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
সারাদেশ | ৩১ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

















