শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে কৃতজ্ঞতা মানিকগঞ্জবাসী

মানিকগঞ্জের কৃতি সন্তান আফরোজা খানম রিতা পেলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী

Reporter
নুসরাত জাহান, মানিকগঞ্জ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬। ৯:০৭:৫৬ এএম

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মানিকগঞ্জ জেলায় আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্তি করায় মানিকগঞ্জবাসী প্রত্যাশা পূরণ হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেলার সাধারণ জনগন।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বিজ্ঞ পিপি নুরতাজ আলম বাহার বলেন, “আফরোজা খানম রিতা একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী নেত্রী। তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশের পর্যটন খাত যেমন এগিয়ে যাবে, তেমনি মানিকগঞ্জও জাতীয় পর্যায়ে আরও পরিচিতি পাবে।” মানিকগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ করায় বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু বলেন, “মানিকগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে একজন দায়িত্বশীল মন্ত্রীর অপেক্ষায় ছিল। আফরোজা খানম রিতার মন্ত্রিত্ব সেই প্রত্যাশা পূরণ করেছে। তার হাত ধরেই জেলার পর্যটন সম্ভাবনাও নতুনভাবে বিকশিত হবে বলে আমরা আশাবাদী।”
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন,“এই মন্ত্রণালয় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিতা আপা দায়িত্ব পেয়ে প্রমাণ করেছেন, মানিকগঞ্জের নেতৃত্ব জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে।”
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার তার প্রতিক্রিয়ায় বলেন, “দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি, তিনি এই মন্ত্রণালয়কে যুগোপযোগী ও জনবান্ধব করতে কার্যকর ভূমিকা রাখবেন।”

জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন বলেন, “আফরোজা খানম রিতা আপা শুধু একজন জনপ্রিয় সংসদ সদস্যই নন, তিনি একজন দক্ষ সংগঠকও। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সততা ও যোগ্যতার সঙ্গে পালন করবেন—এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবীর তার প্রতিক্রিয়ায় বলেন,“মানিকগঞ্জের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক অর্জন। দীর্ঘদিন পর আমাদের জেলার একজন নেতা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এর মাধ্যমে মানিকগঞ্জের উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আমরা বিশ্বাস করি।”
জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান সজিব বলেন, “রিতা আপার মন্ত্রিত্ব প্রাপ্তি শুধু দলের নয়, পুরো মানিকগঞ্জবাসীর বিজয়। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং মানুষের পাশে থাকেন। এই দায়িত্ব পেয়ে তিনি দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান বলেন, আফরোজা খানম রিতার নেতৃত্বে দলীয় রাজনীতি যেমন সুসংগঠিত হবে, তেমনি মানিকগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও ভাবমূর্তি জাতীয় পর্যায়ে আরও সুদৃঢ় হবে।

এদিকে মন্ত্রিত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আফরোজা খানম রিতা বলেন, “এই অর্জন একার নয়, এটি মানিকগঞ্জবাসী ও দলের সকল নেতাকর্মীর। বেসামরিক বিমান ও পর্যটন খাতকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব।”জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে দেশ ও এলাকার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে

সারাদেশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জের কৃতি সন্তান আফরোজা খানম রিতা পেলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়কে কৃতজ্ঞতা মানিকগঞ্জবাসী

মানিকগঞ্জের কৃতি সন্তান আফরোজা খানম রিতা পেলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী

Update Time : ০৯:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬