মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়লো ২১ ওজনে পাঙাশ, বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬। ৮:১৮:৩৫ এএম

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে পদ্মা নদীতে ধরা পড়া ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি নিলামে ওঠে।

একই বাজারে আজ বৃহস্পতিবার সকালে মহাবিপন্ন দুটি বাগাড় মাছও বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, বাগাড় দুটি বিক্রি হয়েছে ৪২ হাজার ২০০ টাকায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর আগে সন্ধ্যার পর পদ্মার মোহনায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুরেশ হালদার। ভাটিতে ভেসে কিছুক্ষণ পর জালে প্রচণ্ড ঝাঁকুনি টের পান তাঁরা। বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলে দেখেন, বড় এক পাঙাশ।

গতকাল রাতেই মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী চাঁদু মোল্লা পাঙাশ মাছটি কিনে নেন।

চাঁদু মোল্লা বলেন, রাত ১০টার দিকে তিনি নিলামে অংশ নেন। কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি কেনেন ৪৭ হাজার ৫০০ টাকায়। ওই রাতেই ঢাকার আশুলিয়ার এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ২ হাজার ৩০০ টাকা দরে ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। আজ সকালে ক্রেতার ঠিকানায় মাছটি পাঠিয়ে দিয়েছেন তিনি।

সারাদেশ | ৮ অক্টোবর ২০২৬

পদ্মায় ধরা পড়লো ২১ ওজনে পাঙাশ, বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

পদ্মায় ধরা পড়লো ২১ ওজনে পাঙাশ, বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

Update Time : ০৮:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬