শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী

কবর জিয়ারতের মাধ্যমে আফরোজা খানম রিতার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা

Reporter
নিজস্ব প্রতিবেদক, নুসরাত জাহান তনিমা:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬। ২:০৫:২১ পিএম

প্রয়াত সাবেক বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সাবেক মন্ত্রী হারুনার রশিদ মুন্নুর কবর জিয়ারতের মধ্য দিয়ে মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে গিলন্ড মুন্নু সিটিতে  তিনি প্রথমে সাবেক মন্ত্রী ও তাঁর পিতা হারুনার রশিদ মুন্নুর কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁর পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। পরে  ঘিওরের পাচুরিয়ায় প্রয়াত সাবেক বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করে তাঁর আত্মার শান্তি কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাড: জামিলুর রশিদ খান, সাবেক সহ সভাপতি মোতালেব হোসেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ যাদু, সত্যেন কান্ত পন্ডিত ভজন,  জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিন্নাহ খান,  জেলা  শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন,  জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ কবর জিয়ারতকালে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও আদর্শবান নেতাদের স্মরণ করে নির্বাচনী কার্যক্রম শুরু করা আফরোজা খানম রিতার রাজনৈতিক শিষ্টাচার ও ঐতিহ্যের প্রতিফলন।

এ সময় আফরোজা খানম রিতা বলেন, “আমার পিতা ও দলের প্রবীণ নেতারা আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তাঁদের আদর্শ বুকে ধারণ করেই আমি মানিকগঞ্জ-৩ আসনের মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও দোয়া পেলে এই আসনকে উন্নয়ন ও গণতন্ত্রের মডেল হিসেবে গড়ে তুলব।”

কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মানিকগঞ্জ | ২২ জানুয়ারি ২০২৬

কবর জিয়ারতের মাধ্যমে আফরোজা খানম রিতার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা

বিস্তারিত | dainikamarnews.com
বিষয় :

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী

কবর জিয়ারতের মাধ্যমে আফরোজা খানম রিতার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা

Update Time : ০২:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬