মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬। ১২:৩৭:৫৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(৩১ জানুয়ারি ) বিকেলে জামির্তা ইউনিয়নের স্থানীয় একটি স্থানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।
পরে উপস্থিত নেতাকর্মীরা এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
রাজনীতি | ৩১ জানুয়ারি ২০২৬
মানিকগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত
























