নওখন্ডা জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি বাচ্চু মিয়া সাধারণ সম্পাদক আল-আমিন
- প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬। ৩:৪৪:৩২ পিএম
মানিকগঞ্জের নওখন্ডা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ বাচ্চু মাতাব্বরকে সভাপতি এবং মোঃ আল-আমিন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২১ আগষ্ট শুক্রবার সমগ্র এলাকাবাসী নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর পুরাতন কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান পারভেজ নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলামিন মাহমুদকে সম্পূর্ণ হিসাব বুঝিয়ে দেন।
সংশ্লিষ্টরা জানান, মসজিদের সার্বিক পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৫১ জন সদস্য রাখা হয়েছে।
তবে নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামীলীগের দোষর একটি পক্ষ বিরোধিতা করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচানা দেখা দিয়েছে।
নতুন কমিটির সদস্য বলছেন, সকল নামাজি লোক নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। মসজিদের স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করতে চান তারা। পাশাপাশি বিরোধ নিরসনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়দের অভিযোগ কিছু আওয়ামী লীগের দোষর ও নব্য বিএনপির নেতারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মসজিদ কমিটিতে থাকার পায়তারা করছেন। এবং সকল এলাকাবাসীর নির্বাচিত কমিটির বিরুদ্ধে কথা বলছেন।
সারাদেশ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
নওখন্ডা জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি বাচ্চু মিয়া সাধারণ সম্পাদক আল-আমিন























